Results for Scholarship News

Beti Padhao Scholarship 2024 | বছরে ১২,০০০ টাকা পাবেন শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করলে, অনলাইনে করুন আবেদন

জুন ১৪, ২০২৪

 Beti Padhao Scholarship 2024 | বছরে ১২,০০০ টাকা পাবেন শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করলে, অনলাইনে করুন আবেদন 


ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য যে খরচ হয়ে থাকে তার জন্য শিক্ষার্থীদের জন্য বিভিন্ন রকমের স্কলারশিপের এর প্রয়োজন হয়। শুধু মাধ্যমিক, উচ্চমাধ্যমিক নয় আরও অন্যান্য স্তরে এবং কোর্স শিক্ষারত ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা করে বিভিন্ন বেসরকারি ও সরকারি স্কলারশিপ। আজকের এই প্রতিবেদনটিতে জনপ্রিয় একটি স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যেটির আবেদন প্রক্রিয়া ইতি মধ্যেই শুরু হয়ে গিয়েছে। কারা করতে পারবেন আবেদন? কি কি যোগ্যতার প্রয়োজন? কিভাবে করবেন আবেদন? সমস্ত বিস্তারিত তথ্য দেখে নিন এই প্রতিবেদনে।



ArcelorMittal Nippon Steel Beti Padhao Scholarship :


এই স্কলারশিপটি ArcelorMittal Nippon Steel Beti Padhao Scholarship - এ পিছিয়ে পড়া দরিদ্র পরিবারের কন্যা সন্তানদের উচ্চশিক্ষায় সহায়তা করার জন্য AM/NS India স্টিল কোম্পানি বিদ্যা সারথী পোর্টালে এর সূচনা করে। স্কলারশিপ থেকে শিক্ষার্থীরা ৫০,০০০ টাকা পর্যন্ত বৃত্তি পেতে পারেন। 


কোন কোর্স অনুযায়ী কত টাকা পাবেন শিক্ষার্থীরা?

শিক্ষার্থীরা যেই শ্রেণী তে পাঠরত সেই শ্রেণী তে কত টাকা স্কলারশিপ পাবেন সেই তালিকা নিম্নে উল্লেখিত হলো -




এই স্কলারশিপ আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন?

• স্কলারশিপটি কেবল মাত্র মেয়েদের জন্য। এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারী কে অবশ্যই একজন ছাত্রী হতে হবে।

• উল্লেখিত স্কলারশিপে আবেদন করার জন্য ৬০ শতাংশ নম্বর পেতে হবে।

• এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারী ছাত্রীদের পারিবারিক বার্ষিক আয় ৫ লক্ষ টাকার কম হতে হবে।



কি কি নথি প্রয়োজন?

এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারী দের যে সমস্ত প্রয়োজনীয় নথি গুলি সঙ্গে রাখতে হবে সেগুলি হলো - 

• পরীক্ষার মার্কশিট

• আইডেন্টিটি প্রুভ

• ইনকাম সার্টিফিকেট

• নতুন কোর্সে ভর্তির স্লিপ

• আবেদনকারীর ব্যাংকের পাসবুক 

• ঠিকানার প্রমাণ পত্র


কিভাবে আবেদন করবেন?

যে সমস্ত পার্থীরা আবেদন করতে চান তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার ধাপ গুলি নিম্নে উল্লেখ করা হলো।

• প্রথমে শিক্ষার্থীদের বিদ্যাসারথী পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে "BROWSE AVAILABLE SCHEME" অপশন গিয়ে গিয়ে ক্লিক করতে হবে।

• এরপর আবেদনকারী যে কোর্সে পড়াশোনা করছে সেই কোর্স অনুযায়ী আবেদন করতে হবে।

• এরপর আবেদনকারীকে নিজের নাম ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার সময় টি পাসওয়ার্ড তৈরি করতে হবে।

• রেজিস্ট্রেশন সম্পন্ন হলে নিজের ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

• তারপর আবেদনকারীকে নিজের সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করতে হবে। 

• তারপর সমাজটা কিছু একবার দেখে নিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। 


আবেদনের শেষ তারিখ কবে?

 ইতিমধ্যেই এই স্কলারশিপটির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তুই যে সমস্ত শিক্ষার্থীরা এই স্কলারশিপটিতে আবেদন করেননি তারা এক্ষুনি আবেদন করে ফেলুন। এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩১ শে আগস্ট, ২০২৪ পর্যন্ত। 


অফিসিয়াল ওয়েবসাইট — Click Here 


অনলাইনে আবেদন লিংক — Click Here 




Bong Edutech পোস্ট করা যাবতীয় তথ্য এবং চিত্র কোনো না কোনো বিশেষ সূত্রের মাধ্যমে সংগ্রহ করে আপনাদের কাছে তুলে ধরা হয়। bongedutech.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রকাশ করার, তবুও সামান্য কিছু ভুল ত্রুটি হলে সেক্ষেত্রে আমরা দায়ী নই।


সমস্ত কিছু বিস্তারিত এবং নিখুঁত ভাবে জানতে অতি অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেয়ার অনুরোধ রইল। অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন ভালোভাবে দেখে তবেই নিজ দায়িত্বে আবেদন জানাতে পারেন।



আব্দুল কালাম স্কলারশিপ! পড়ুয়ারা পাবে ২০,০০০ টাকা, দেখে নিন কিভাবে আবেদন করবেন

আগস্ট ০১, ২০২৩

আব্দুল কালাম স্কলারশিপ! (Dr. Abdul Kalam scholarship) :  পড়ুয়ারা পাবে ২০,০০০ টাকা, দেখে নিন কিভাবে আবেদন করবেন  

উচ্চমাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য থাকছে বিরাট সুখবর।  Buddy4study ফাউন্ডেশন একটি নতুন স্কলারশিপ এর  ব্যবস্থা করেছে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে।  স্কলারশিপ এর নাম হল "ড: আব্দুল কালাম স্কলারশিপ"।  

40000 টাকা পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে Amazon কোম্পানি, এক্ষুনি আবেদন করুন। Amazon Scholarship 2022

ডিসেম্বর ০৫, ২০২২

বার্ষিক ৪০০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে Amazon কোম্পানি, এক্ষুনি আবেদন করুন। Amazon Scholarship

Amazon Scholarship 2022: একটি বিরাট সুখবর এসে গেছে বেকার যুবক-যুবতী থেকে শুরু করে দেশের তথা রাজ্যের সমস্ত জনসাধারণের জন্য। আমাদের দেশের এখনো পর্যন্ত অনেক ছাত্রীরা উচ্চ মাধ্যমিক স্তরে লেখাপড়া করার পরে মনে মনে স্বপ্ন দেখে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর তারা বিভিন্ন লাইন নিয়ে পড়াশোনা করবে। কেউ কেউ আছে যারা কলেজে এডমিশন হয় আবার অনেকে অন্যান্য জায়গায় পড়াশোনা করতে যায়। কিছু কিছু পড়ুয়া ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সাইন্স নিয়ে পড়াশোনা করে টেকনিক্যাল দিক দিয়ে পারদর্শী হয়ে এক নামকরা আইটি কোম্পানিতে চাকরি করতে চান। এবার থেকে আর কোন চিন্তাই করতে হবে না কারণ সকলেই পেয়ে যাবেন বার্ষিক ৪০ হাজার টাকা করে। কিছু কিছু পরিবারের আর্থিক অসংগতির কারণে অনেক ক্ষেত্রেই সম্ভব হয়ে ওঠে না। তার ফলে তাদের দেখা, বড় বড় স্বপ্ন গুলি স্বপ্ন হয়েই থেকে যায়। কখনো বাস্তব রূপে ফিরতে পারে না।

Amazon Scholarship 2022

5 Important Tips for Swami Vivekananda Scholarship Form Fill Up 2022-23

অক্টোবর ১৮, ২০২২

Swami Vivekananda Scholarship Form Fill Up 2022-23 5 tips : আমরা সবাই জানি মাধ্যমিক পাস করার পর আমরা বিভিন্ন স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারি । আবার উচ্চমাধ্যমিক পাসের পর ও আমরা বিভিন্ন স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারি। তার মধ্যে কিছু সরকারি স্কলারশিপ থাকে আবার কিছু বেসরকারি স্কলারশিপ থাকে। আমাদের রাজ্যে অর্থাৎ West Bengal এ সব থেকে জনপ্রিয় সরকারি স্কলারশিপ টি হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা SVMCM Scholarship for All Students । 


তবে এখানে বা যেকোনো স্কলারশিপ এ আবেদনের সময় ছাত্র ছাত্রী রা কিছু সাধারন জিনিস খেয়াল না রাখার ফলে তাদের স্কলারশিপ পেতে সমস্যা হয়, অনেক সময় দেখা একটু ছোট ভুলের জন্য তারা স্কলারশিপের টাকা পায় না। কিন্তু বন্ধুরা আজকের প্রতিবেদনে আমরা সমস্ত জায়গা থেকে বিশ্লেষণ করে ও কিছু তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে ৫ টি তথ্য দিতে চলেছি যেগুলি খেয়াল রেখে যেকোনো স্কলারশিপ এ আবেদন করলে, আপনারা ১০০% স্কলারশিপ এর টাকা পাবেন । সেটা Swami Vivekananda Merit cum Means Scholarship হোক বা Other Private Compnay Scholarship । 



5 Important Tips for Swami Vivekananda Scholarship Form Fill Up :

1) As Early as possible Complete your Scholarship Application : 

যে কোন স্কলারশিপ আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবেদন করে দেয়া উচিত। আবেদনের শেষ তারিখ যতই পিছনে থাক না কেন আবেদন যখন শুরু হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করা উচিত কারণ প্রত্যেকটি স্কলারশিপই লট হিসাবে স্কলারশিপ অ্যামাউন্ট স্টুডেন্টদেরকে দেওয়া হয়ে থাকে, সুতরাং স্টুডেন্টরা যদি ফাস্ট লটে তাদের স্কলারশিপ এমাউন্ট পেয়ে যায় তবে অনেকটাই সুবিধা হয়। সুতরাং আমরা রে রেকমেন্ড করব যে প্রথম আবেদন শুরু হলেই যে কোন স্কলারশিপ সে স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলার্শিপও কিংবা অন্যান্য সরকারি বা বেসরকারি স্কলারশিপ প্রথম দিকে আবেদন করে নেওয়া অত্যন্ত প্রয়োজন।

2) Upload the Proper Family Income Certificate :

প্রত্যেকটি স্কলারশিপের আবেদনের জন্য একটি ফ্যামিলি ইনকাম এর লিমিট দেওয়া থাকে। এক্ষেত্রে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর বার্ষিক পরিবারের আয় আড়াই লক্ষ টাকার কম হলে আবেদন করতে পারবে এই স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিনস স্কলারশিপ এ। এর জন্য একটি নথিপত্র জমা করাতে হয় অনলাইনে আবেদনের সময় সেটিকে বলা হয় ইনকাম সার্টিফিকেট। আর এই ইনকাম সার্টিফিকেট গ্রামীণ এলাকার ছাত্র-ছাত্রীরা পঞ্চায়েত ও শহরে এলাকার ছাত্রছাত্রীরা কর্পোরেশন থেকে সংগ্রহ করে থাকে। কিন্তু এই হাতে লেখা ইনকাম সার্টিফিকেট স্কলারশিপে আবেদনের সময় গ্রহণযোগ্য হয় না তার জন্য ছাত্র-ছাত্রীদের অনলাইনে একটি ইনকাম সার্টিফিকেট এপ্লাই করতে হয় পশ্চিমবঙ্গে। www.edistrict.WB.gov.in এই সাইট থেকে অনলাইনে ইনকাম সার্টিফিকেট এপ্লাই করে তারপর ডাউনলোড করে, প্রিন্ট করে স্কান করে জমা করলে, সেই ইনকাম সার্টিফিকেট স্কলারশিপ এর ক্ষেত্রে পুরোপুরি গ্রহণযোগ্যতা পায়।

3) Scan the all Documents Properly:

প্রত্যেকটি ফর্ম ফিলাপের মতো স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলার্শিপে ফরম ফিলাপের প্রত্যেকটি ডকুমেন্টকে সঠিকভাবে এবং পরিষ্কারভাবে স্ক্যান করে সাবমিট করা প্রয়োজন। ডকুমেন্ট সাবমিট করার সময় যদি কোন ডকুমেন্টস অস্পষ্ট হয় বা সম্পূর্ণ না হয় সেক্ষেত্রে আবেদন বাতিল হতে পারে কিংবা আবেদন সাবমিট হয়ে গেলেও টাকা নাও পেতে পারে ছাত্রছাত্রীরা।

4) Upload the Self Bank Account Details: 

প্রত্যেকটি ছাত্রছাত্রীকে তাতে নিজেদের ব্যাংকের পাস বইয়ের কান কপি জমা করাতে হয় আবেদনের সময় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে ছাত্র ছাত্রীদের নিজেদের ব্যাংক একাউন্ট না থাকায় তারা তাদের অভিভাবকদের ব্যাংক একাউন্ট এর পাস বই সাবমিট করে সেক্ষেত্রে কিন্তু আবেদন ক্যানসেল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকখানি থেকে থাকে। তাই প্রত্যেকটি ছাত্রছাত্রীকে অনুরোধ করা হচ্ছে যে তোমরা তোমাদের ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতা অর্থাৎ যেখানে তোমাদের অ্যাকাউন্ট ফোল্ডার নাম আইএফএসসি কোড ও একাউন্ট নাম্বার স্পষ্ট তো বোঝা যাচ্ছে সেই কপিতে স্ক্যান করে জমা করাবেন আবেদনের সময়।

5) Must Verify the Institute level Submission:

সর্বশেষ কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য হলো আমরা আবেদনের শেষে যে হার্ড কপি তোমাদের স্কুলে বা কলেজে জমা জমা করে থাকো সেখানে অবশ্যই স্কুলের অথোরিটির থাকে জেনে নেবে যে তারা অবশ্যই যেন তোমাদের আবেদন পত্রটি সাবমিট করে দেয়। তারা যদি আবেদনপত্র সাবমিট করতে দেরি করে কিংবা না করে সে ক্ষেত্রে তোমরা স্কলারশিপের টাকা পাবে না।


আশা করছি উপরে দেওয়া তথ্য আপনাদের ভালো লেগেছে মূলত কাজে লেগেছে এরকমই তথ্য পরবর্তীতে পেতে অবশ্যই Bong Edutech এর পাতায় চোখ রাখুন । উপরে দেওয়া সমস্ত তথ্য গতবছরের ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ টাকা পাওয়া ও স্কলার্শিপ ফরম ফিলাপের ওপর ভিত্তি করে এবং কিছু তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করে উপরে প্রস্তাবনা করা হলো। 

Aditya Birla Scholarship 2022 Step by Step Application Process by Bongedutech

অক্টোবর ০৫, ২০২২



Aditya Birla Scholarship 2022 : পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপ টি প্রদান করা হয়ে থাকে। স্কলারশিপ এর নাম Aditya Birla Scholarship Program 2022 । এইচ স্কলারশিপে আবেদন করলে ৩০ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত পাওয়া যায়। এখানে কিভাবে আবেদন করবেন অর্থাৎ আবেদন পদ্ধতি কি আছে এবং স্কলারশিপের সমস্ত কিছু বিষয় বস্তু আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করলাম। 


Aditya Birla Scholarship Program Full Details Overview

আদিত্য বিড়লা স্কলারশিপে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস ও কলেজে পড়াশোনা করছে এমন ছাত্র-ছাত্রী আবেদন করতে পারবেন। পরিবারের বার্ষিক আয় ৬ লক্ষ টাকার কম হতে হবে তবেই তারা আবেদন করতে পারবেন।


Aditya Birla Scholarship Amount Details

আদিত্য বিড়লা স্কলারশিপে টাকার পরিমান বিভিন্ন ক্লাস অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে থাকে যেমন

  • ক্লাস 10th থেকে ক্লাস 12th - 30000 টাকা দেওয়া হয়
  • General Under Graduate Courses - 36,000 টাকা দেওয়া হয়।
  • Professional Under Graduate Courses - 60000 টাকা স্কলারশিপ দেওয়া হয়।


Aditya Birla scholarship application process

আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে আবেদনকারীর অবশ্যই একটি ফোন নম্বর ও সঠিক ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে। কি কি তথ্য লাগবে অর্থাৎ ডকুমেন্টস কি লাগবে তা নিচে দেওয়া হল। এখানে আবেদনের শেষ তারিখ ১০ নভেম্বর ২০২২ ।  


Aditya Birla Scholarship এ আবশ্যিক যোগ্যতা - 

Covid 19 অর্থাৎ করোনাতে যে সমস্ত ছাত্র-ছাত্রী তাদের গার্জিয়ান কে হারিয়েছেন কেবলমাত্র তারাই এই স্কলারশিপের আবেদন করতে পারবেন।


Aditya Birla Scholarship এ আবেদন এর জন্য প্রয়োজনীয় নথিপত্র

  • আধার কার্ড
  • বয়সের প্রমাণপত্র
  • পরিবারের ইনকাম সার্টিফিকেট
  • মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সমস্ত সার্টিফিকেট ও রেজাল্ট
  • পাসপোর্ট সাইজ ফটো
  • বর্তমান ক্লাসে ভর্তির রিসিপ্ট
  • ব্যাংক একাউন্ট এর সমস্ত তথ্য
  • বাবা মা অথবা মা অর্থাৎ গার্জিয়ানের মৃত্যুর সার্টিফিকেট


এছাড়াও আরো কিছু তথ্য নিচে দেওয়ার লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনে আপনারা দেখে নিতে পারবেন। 


উপরে দেওয়া সমস্ত তথ্য অফিসিয়াল নোটিশ থেকে সংগ্রহ করা হয়েছে যেটি প্রকাশ পেয়েছে Buddy4Study অফিসিয়াল পেজে। 


Official Notice - Click Here

Apply Now - Click Here

SBI ASHA SCHOLARSHIP 2022

সেপ্টেম্বর ১৪, ২০২২


SBI আশা স্কলার্শিপ 2022- এর মাধ্যমে এখন পাবেন বার্ষিক 15,000 টাকা


State Bank of India (SBI ) আশা স্কলার্শিপ ২০২২ এ পাওয়া যাবে প্রচুর টাকা । মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উত্তীর্ণ যে কোন ছাত্রছাত্রী এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন। 



এই স্কলারশিপের জন্য আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিস্তারিত বিবরণের জন্য আজকের প্রতিবেদনটি দেখুন।


SBI Scholarship 2022 :-


স্কলারশিপ-এর নাম: - SBI Asha Scholarship 2022


প্রদানকারী সংস্থা : - SBI Foundation


টাকার পরিমান: -15,000/-  টাকা



শিক্ষাগত যোগ্যতা: -  

  • এই স্কলারশিপের আবেদনের ক্ষেত্রে 75 শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হতে হবে ।
  • আবেদনকারী ছাত্র অথবা ছাত্রীর পারিবারিক বার্ষিক আয় ৩ লক্ষ টাকা অথবা তার কম হতে হবে।


SBI Asha Scholarship 2022 :- 

আরো চাকরির খবর :-

ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ : Apply Now

কৃষি দপ্তরে কর্মী নিয়োগ : Apply Now 

রাজ্যে স্বাস্থ্য সাথী দপ্তরে কর্মী নিয়োগ : Apply Now

ONGC Recruitment 2022 :- Apply Now 




আবেদন পদ্ধতি :-

1.অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যম অনলাইনে আবেদন করুন (লিঙ্ক নিচে দেওয়া হয়েছে) ।

2. প্রথমে  রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ।

3. অনলাইনে আবেদন করার সময় প্রার্থীদের  মেইল আইডি , ফোন নম্বর  এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।




প্রয়োজনীয় ডকুমেন্ট :-

1.    সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট

2.    আধার কার্ড 

3.    ভর্তির রশিদ

4.    বার্ষিক আয়ের সার্টিফিকেট 

5.    ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত ডিটেইলস

6.    সপোর্ট সাইজের ছবি





Official Notification

Apply Link




Jagadis Bose National Science Talent Search Examination and Scholarship 2022

জুলাই ১৮, ২০২২

Jagadis Bose National Science Talent Search Examination and Scholarship 2022 Full Details 

রাজ্যের একাদশ শ্রেণি দ্বাদশ শ্রেণীর কলেজে পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য একটি সুবর্ণ সুযোগ । তোমরা Jagadis Bose National Science Talent Search Examination and Scholarship 2022 এর জন্য আবেদন করতে পারবে এবং তোমাদের National Science Talent Search Examination এর মাধ্যমে মেধা তালিকা প্রকাশ করে পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের বাছাই করা পুরস্কৃত করা হবে সাথে স্কলারশিপও পাবে তোমরা। 


যে সমস্ত ছাত্র-ছাত্রীরা সাইন্স নিয়ে পড়াশোনা করছো কিংবা করবে তোমাদের জন্য এই সাইন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন একটি দারুণ সুযোগ এটি দেওয়া হচ্ছে Jagadis Bose National Science Talent Search এর পক্ষ থেকে ।


আজকের এই প্রতিবেদনে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তোমরা কিভাবে Jagadis Bose National Science Talent Search Examination and Scholarship 2022 তে আবেদন করবে পরীক্ষার তারিখ কত ? কি কি পরীক্ষা নেওয়া হবে ? পরীক্ষার সময়সীমা,  পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কত টাকা স্কলারশিপ দেওয়া হবে সমস্ত কিছু।


Jagadis Bose National Science Talent Search Examination 2022 মূলত দুটি বৃত্তি পরীক্ষার মাধ্যমে হয়।


  1. জুনিয়র বৃত্তি পরীক্ষা : জুনিয়র বৃত্তি পরীক্ষায় ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বর নিয়ে পাস করে থাকা সমস্ত ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবেন এবং পরীক্ষায় বসতে পারবেন। তবে সেই সঙ্গে রাজ্যের যে কোন শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে ।
  2. জুনিয়র বিজ্ঞানী কন্যা : এই পরীক্ষার জন্য শুধুমাত্র ছাত্রীরা আবেদন করতে পারবেন এক্ষেত্রে ছাত্রীদের ২০২২ সালে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে সাথে রাজ্যে যে কোনো বিদ্যালয় থেকে একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে ।


লিখিত পরীক্ষার প্যাটার্ন : 

  1. জুনিয়র ট্যালেন্ট সার্চ পরীক্ষা বা জুনিয়র বিজ্ঞানী কন্যা পরীক্ষায় ২ ঘণ্টার পরীক্ষা নেওয়া হবে, মোট ৯০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। 
  2. পরীক্ষা নেওয়া হবে ফিজিক্যাল সাইন্স, ম্যাথমেটিক্স,  ও লাইফ সাইন্স থেকে ।
  3. প্রতিটি বিষয় থেকে ৩০ নম্বর করে দেওয়া হবে ।
  4. প্রতিটি সাবজেক্টে ৬ টি করে প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান  নম্বর ।

সিলেবাস : মাধ্যমিক স্তরে পরীক্ষা নেওয়া হবে উপরে উল্লেখিত বিষয় তথা ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ও অংক থেকে প্রশ্নপত্র করা হবে। 


স্কলারশিপ : জুনিয়র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য 

  • Rs. 1250/- per month for two years. 
  • Rs. 2500/- Annual Book Grant for two years

জুনিয়র বিজ্ঞানি কন্যা মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য 

  • Rs. 1250/- per month and annual Book grant of Rs. 2500/- for 2 years (till completion of 12th standard examination). 

এছাড়াও সমস্ত উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ সার্টিফিকেট দেওয়া হবে ।


  1. সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট : যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ২০২২ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হয়েছে এবং বর্তমানে স্নাতক স্তরে পড়াশোনা করছে তারা এই পরীক্ষায় বসতে পারবে ।
  2. সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি পরীক্ষা : এই পরীক্ষা শুধুমাত্র ছাত্রীদের জন্য এক্ষেত্রে আবেদনকারীকে ২০২২ সালে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় বিজ্ঞান বিষয় নিয়ে উত্তীর্ণ হতে হবে এবং রাজ্যের যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক করে পড়াশোনা করে থাকলে এই ব্যক্তি পরীক্ষায় বসতে পারবে। 

লিখিত পরীক্ষার প্যাটার্ন : 

সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট বা সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি পরীক্ষা ৩ ঘন্টার হবে এবং পূর্ণমান ১০০ ।এই পরীক্ষার দুটি বিভাগে ভাগ করা হয়ে থাকে

সেকশান A : এক্ষেত্রে ৭৫ নম্বরে পরীক্ষা হবে চারটি বিষয় থেকে প্রশ্ন দেয়া হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এবং বায়োলজি ।

সেকশান B : এক্ষেত্রে ২৫ নম্বর পরীক্ষা হবে প্রশ্নপত্র হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি থেকে ।

সিলেবাস : উচ্চ মাধ্যমিক স্তরে পরীক্ষা নেয়া হবে এবং পরীক্ষার বিষয়ে উপরে উল্লেখিত ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স ও বায়োলজি 

স্কলারশিপ : সিনিয়র বৃত্তি পরীক্ষার জন্য

Rs. 4000/- per month & Annual Book Grant: Rs.5000/- for 4 / 5 years (till completion of B.Tech / BE / MBBS / BS- MS / M.Sc). 

সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি পরীক্ষার জন্য 

Rs. 4000/- per month and annual Book grant of Rs. 5000/- for four / five years (till completion of B.Tech / BE / MBBS / BS-MS / M.Sc). 

এছাড়াও সমস্ত উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ সার্টিফিকেট দেয়া হবে এবং প্রথম দশটি ছাত্র এবং দশটি ছাত্রীকে যারা প্রথম দশের মধ্যে Ranking  এ থাকবে তাদের ল্যাপটপ দেওয়া হবে ।


উপরে দেওয়া সমস্ত তথ্য অফিশিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারেন এবং অনলাইনে বা অফলাইনে আবেদন করতে পারেন।


Jagadis Bose National Science Talent Search Examination and Scholarship 2022 গুরুত্বপূর্ণ কিছু তারিখ 

  • আবেদন শুরু হচ্ছে :  ১ জুন ২০২২ 
  • আবেদন শেষ হচ্ছে : ৩১ জুলাই ২০২২
  • সাইন্স ট্যালেন্ট সার্চ পরীক্ষার তারিখ : ২১ আগস্ট ২০২২
  • জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট ও জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি পরীক্ষার সময়সীমা : রিপোর্টিং টাইম সকাল সাড়ে ১১ টা 
  • পরীক্ষার সময় ঃ দুপুর ১২ টা থেকে ২ টো 
  • সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট ও সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি পরীক্ষার সময়সীমা : রিপোর্টিং টাইম সকাল ৯ঃ৩০ থেকে । 
  • পরীক্ষার টাইম ঃ সকাল ১০ টা থেকে দুপুর 1 টা
Jagadis Bose National Science Talent Search Examination 2022 - Apply Now 

LIC Golden Jubilee Scholarship 2021 Full Details | আবেদন পদ্ধতি যোগ্যতা আবেদনের শেষ তারিখ সমস্ত জরুরী তথ্য

সেপ্টেম্বর ১৩, ২০২১

LIC Scholarship 2021 অনলাইন আবেদন শুরু। মাধ্যমিক এবং HS পাস করা শিক্ষার্থীদের জন্য LIC সুবর্ণ জয়ন্তী বৃত্তি 2021। www.licindia.in ওয়েবসাইটের মাধ্যমে LIC বৃত্তি 2021 এর জন্য অনলাইনে আবেদন করুন এবং উপযুক্ত ছাত্রছাত্রীরা বৃত্তির পরিমাণ পাবেন।


LIC Scholarship এর  উদ্দেশ্য- LIC গোল্ডেন জুবিলি স্কলারশিপ ২০২১ -এর মূল উদ্দেশ্য হল মেধাবী শিক্ষার্থীদের সাহায্য করা, যারা আর্থিকভাবে দুর্বল। তাদের উচ্চ শিক্ষার জন্য তাদের সহায়তা প্রদান করুন। এই বৃত্তি ভারতের সরকারি বা বেসরকারি স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য প্রদান করা হবে।


লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া (LIC) - আর্থিকভাবে দুর্বল স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাগত বৃত্তি প্রদান করে। এলআইসি সুবর্ণ জয়ন্তী বৃত্তি 2021 অনলাইন আবেদনের শেষ তারিখ 31 ডিসেম্বর। দশম ও দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থীরা LIC স্কলারশিপ 2021 এর জন্য আবেদন করতে পারে। আর্টস, সায়েন্স, কমার্স, টেকনিক্যাল এবং ভোকেশনাল কোর্সের শিক্ষার্থীরাও এই স্কলারশিপ স্কিমের জন্য আবেদন করতে পারে

LIC Golden Jubilee Scholarship 2021 Full Details

LIC Scholarship 2021 ডিটেলস -

বৃত্তিটির নাম - LIC Scholarship 2021 ভারতীয় কর্তৃপক্ষ জীবন বীমা কোম্পানি ( LIC Scholarship 2021)

যোগ্যতা - HS, গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা, ITI, ভোকেশনাল 

বার্ষিক পারিবারিক আয়ের সীমা - সর্বোচ্চ বার্ষিক আয় 1,00,000 টাকা।

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক(10th) বা HS-এ (12th) ন্যূনতম শতকরা 60% নম্বর প্রয়োজন

আবেদন পদ্ধতি- অনলাইনের শেষ তারিখ 31 ডিসেম্বর 2021।


স্কলার্শিপ টি দুই ভাবে দেওয়া হবে

  1. Regular Scholarship
  2. Special Girl Child Scholarship

  • রেগুলার স্কলার এর জন্য  Students-2019-2020 শিক্ষাবর্ষে কমপক্ষে 60% নম্বর নিয়ে দশম বা দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • বার্ষিক পারিবারিক আয় 2,00,000 টাকার বেশি হলে হবে না ।
  • শিক্ষার্থীরা মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, গ্র্যাজুয়েশন (যেকোন শাখায়), ডিপ্লোমা কোর্স, ভোকেশনাল কোর্সে ভর্তি হয়েছে এরকম ছাত্র-ছাত্রীরাই এই বৃত্তির জন্য আবেদন করতে পারে।
  • PG ( পোস্ট গ্রাজুয়েট) শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবে না।


স্কলারশিপের টাকা দিয়ে নিন্মলিখিত ভাবে দেওয়া হবে

1) টাকার পরিমাণ নির্বাচিত রেগুলার স্কলারকে বার্ষিক 20,000 প্রদান করা হবে এবং এটি তিন মাসে ভাগ ভাগ করে দেওয়া হবে।

2) উচ্চ মাধ্যমিক (10+2) কোর্সে অধ্যয়নরত নির্বাচিত স্পেশাল গার্ল চাইল্ড এর জন্য বার্ষিক 10,000 করে পাবেন।

LIC স্কলারশিপের পরিমাণ সরাসরি ব্যাংক ট্রান্সফার/NEFT পদ্ধতিতে পাঠানো হবে। সুতরাং, অনলাইনে আবেদনের সময় অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস ভালোভাবে দেবেন।

LIC রেগুলার স্কলার শিক্ষার্থীদের জন্য কোর্সের পুরো সময়কাল এবং স্পেশাল গার্ল চাইল্ড স্কলার শিক্ষার্থীদের জন্য দুই বছরের জন্য গোল্ডেন জুব্লি বৃত্তি দেওয়া হবে।

LIC বৃত্তি পুনর্নবীকরণ আবেদন করার জন্য প্রার্থীকে পেশাগত ধারাগুলিতে 55% এর বেশি এবং শিল্প/বিজ্ঞান/বাণিজ্য স্নাতক কোর্সে 50% নম্বর বা সমতুল্য গ্রেড অর্জন করতে হবে। অন্যথায়, বৃত্তি বন্ধ করা হবে।

কি কি ডকুমেন্ট লাগবে নিচে দেওয়া হল - 

  • Marksheet/Result of the Last Exam Passed.
  • Income Certificate Affidavit (for self-employed parents) or Salary Slip, Form 16B, ITR etc (for employed parents).
  • Castle Certificate (যদি থাকে).
  • EWS Certificate (যদি থাকে).
  • Passport Size Photograph.
  • Address Proof copy (Adhaar, Voter card ইত্যাদি).
  • Age Proof Certificate (Birth Certificate, Madhyamik Admit ইত্যাদি).
  • Bank Account details (cancelled cheque).
  • Admission receipt.

Apply Online for LIC Golden Jubilee Scholarship - Click Here
Blogger দ্বারা পরিচালিত.