Results for 8th pass job

WB Clerk Recruitment 2024 |কোর্টে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ, ন্যূনতম অষ্টম শ্রেণী পাসে করুন আবেদন

জুন ২১, ২০২৪

 WB Clerk Recruitment 2024 |কোর্টে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ, ন্যূনতম অষ্টম শ্রেণী পাসে করুন আবেদন 


রাজ্যের কোর্টে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে (WB Clerk Recruitment 2024)। নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরি প্রার্থীরা বিভিন্ন শূন্যপদে আবেদন জানাতে পারেন। সংশ্লিষ্ট পডগুলিতে মহিলা এবং পুরুষ উভয় চাকরি প্রার্থীরা আবেদন যোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন এবং আবেদনের বয়সসীমা সহ আরো বিস্তারিত তথ্য জানতে অবশ্যই পড়ুন আজকে প্রতিবেদনটি।

WB Clerk Recruitment 2024 




পদের নাম — উল্লেখিত বিজ্ঞপ্তি অনুযায়ী বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে, সেগুলি হল - 

Upper Division Clerk, Lower Division Clerk, Seal Bailiff, Process-Server, Group-D


মোট শূন্যপদ — ৯৯ টি শূন্যপদে নিয়োগ করা হবে।


শিক্ষাগত যোগ্যতা — যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে চান তাদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে এবং উপযুক্ত যোগ্যতা সহিত কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে (WB Clerk Recruitment 2024)।


বয়সসীমা — সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স নূন্যতম ১৮ বছর সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।


মাসিক বেতন— এই পদে নিযুক্ত হওয়ার পর ১৭,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ৭৪,৫০০/- টাকা পর্যন্ত মাসিক বেতন প্রদান করা হবে।



আবেদন পদ্ধতি — যেসব ইচ্ছুক প্রার্থীরা আবেদন করবেন বলে ভাবছেন তাদের সম্পূর্ণ অফলাইন এর মাধ্যমে আবেদন জানাতে হবে (WB Clerk Recruitment 2024)। এক্ষেত্রে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রটি প্রয়োজনীয় তথ্য দিয়ে নির্ভুলভাবেপূরণ করে নিতে হবে। তারপর যে সমস্ত তথ্য যাওয়া হয়েছে সেগুলো স্ক্যান করে নির্দেশের সাইজের মধ্যে আপলোড করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।



আবেদন মূল্য — প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করার জন্য আবেদন কারীদের নির্ধারিত আবেদনমূলক প্রদান করতে হবে। তবে আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি টি ভালোভাবে দেখে সমস্ত কিছু বুঝে নিজে দায়িত্বে আবেদন করবেন।



আবেদনের শেষ তারিখ— 24/06/2024



Official Notification : Download Now 


Official Website : Click Here 




Bong Edutech পোস্ট করা যাবতীয় তথ্য এবং চিত্র কোনো না কোনো বিশেষ সূত্রের মাধ্যমে সংগ্রহ করে আপনাদের কাছে তুলে ধরা হয়। bongedutech.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রকাশ করার, তবুও সামান্য কিছু ভুল ত্রুটি হলে সেক্ষেত্রে আমরা দায়ী নই।


সমস্ত কিছু বিস্তারিত এবং নিখুঁত ভাবে জানতে অতি অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেয়ার অনুরোধ রইল। অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন ভালোভাবে দেখে তবেই নিজ দায়িত্বে আবেদন জানাতে পারেন।










Central Bank Of India Recruitment 2024 | সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, নূন্যতম অষ্টম শ্রেণী পাশেই করুন আবেদন

জুন ১৯, ২০২৪

 Central Bank Of India Recruitment 2024 | সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, নূন্যতম অষ্টম শ্রেণী পাশেই করুন আবেদন 


সেন্টার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিপুল সংখ্যক পদে কর্মী নিয়োগ করা হবে। ন্যূনতম অষ্টম শ্রেণীর পাশেই চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে পারবেন। কিভাবে আবেদন করবেন? মাসিক বেতন কত? মোট শূন্য পদ সহ বিস্তারিত তথ্য আলোচনা করা হলো আজকের প্রতিবেদনটিতে। 

Central Bank Of India Recruitment 2024 




পদের নাম — সাফাই কর্মচারী ও কাম সাব স্টাফ পদে নিয়োগ করা হবে।


মোট শূন্যপদ — ৪৮৪ টি।


বয়স সীমা — সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৬ বছরের মধ্যে হতে হবে।



শিক্ষাগত যোগ্যতা — আবেদনকারীদের অবশ্যই একটি স্বীকৃত বিদ্যালয় থেকে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে। বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন ।


মাসিক বেতন — সংশ্লিষ্ট পদে নিযুক্ত হবার পর সংস্থার বেতন কাঠামো অনুযায়ী প্রার্থীদের প্রতিমাসে পারিশ্রমিক দেয়া হবে। প্রতি মাসে ১৯,৫০০ টাকা থেকে ৩৭,৮১৫ টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে ( Central Bank Of India Recruitment 2024 )।




নিয়োগ প্রক্রিয়া — যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন তাদের যাচাইয়ের পর নিযুক্ত করা হবে ( Central Bank Of India Recruitment 2024)। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি টি দেখে নেবেন।



আবেদন পদ্ধতি — সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করতে চাইলে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট অপশনে গিয়ে আবেদন করার লিংকে ক্লিক করতে হবে। তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে। সাথে যে সমস্ত নথিগুলি উল্লেখ আছে সেগুলি আপলোড করতে হবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত ভাবে জানতে অবশ্যই সংস্থার তরফ থেকে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে বুঝে তবে অবদান সম্পন্ন করুন।



আবেদনের শেষ তারিখ— 27/06/2024



Official Website: Click Here 



 

Apply Online : Click Here 

 



Bong Edutech পোস্ট করা যাবতীয় তথ্য এবং চিত্র কোনো না কোনো বিশেষ সূত্রের মাধ্যমে সংগ্রহ করে আপনাদের কাছে তুলে ধরা হয়। bongedutech.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রকাশ করার, তবুও সামান্য কিছু ভুল ত্রুটি হলে সেক্ষেত্রে আমরা দায়ী নই।



সমস্ত কিছু বিস্তারিত এবং নিখুঁত ভাবে জানতে অতি অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেয়ার অনুরোধ রইল। অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন ভালোভাবে দেখে তবেই নিজ দায়িত্বে আবেদন জানাতে পারেন।

WB district court vacancy 2024,অষ্টম শ্রেণী পাশে গ্রুপ ডি এবং ক্লার্ক পদে কর্মী নিয়োগ, মাসিক বেতন শুরু ১৭ হাজার টাকা থেকে

মে ২৫, ২০২৪

 WB district court vacancy 2024,অষ্টম শ্রেণী পাশে গ্রুপ ডি

 এবং ক্লার্ক পদে কর্মী নিয়োগ, মাসিক বেতন শুরু ১৭ হাজার

 টাকা থেকে 

পশ্চিম বঙ্গের অন্তর্গত বাঁকুড়া জেলা কোর্ট এর  পক্ষ থেকে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অষ্টম শ্রেণী পাশেই আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা। আবেদন পদ্ধতি, মাসিক বেতন, মোট শূন্যপদ সহ বিস্তারিত তথ্য জানতে অবশ্যই পড়ুন আজকের প্রতিবেদন টি।


পদের নাম :  এইখানে বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।  এই সমস্ত পথগুলি হলো -  Upper Division Clerk, Lower Division Clerk, Seal Bailiff, Process Server, Group-D (Peon/Night-Guard)।


শূন্য পদ : মোট শূন্যপদ - ৯৯টি


বয়স সীমা : উল্লেখিত পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়া তপশিলি জাতি ও উপজাতির জন্য বয়সের বিশেষ ছাড় রয়েছে ।


বেতন : প্রতিটি নির্ধারিত পদের জন্য নির্দিষ্ট মাসিক  বেতন প্রদান করা হবে।

Upper Division Clerk – এই পদে কর্মরত ব্যক্তিদের মাসিক বেতন হবে ২৮,৯০০/- টাকা থেকে ৭৪,৫০০/- টাকা পর্যন্ত।

Lower Division Clerk – এই পদে আপনারা যদি চাকরি পান তাহলে আপনাদের মাসিক বেতন হবে ২২ হাজার ৭০০ টাকা থেকে ৫৮ হাজার ৫০০ টাকার মধ্যে।

Seal Bailiff –  এই পদে মাসিক বেতন হবে ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকার মধ্যে।

Group-D (Peon/Night-Guard/Farash) – এই পদের নির্ধারিত মাসিক বেতন ১৭,০০০/- টাকা থেকে ৪৩,৬০০/- টাকা পর্যন্ত ।


শিক্ষাগত যোগ্যতা : ভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ভিন্ন। 


Upper Division Clerk – এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করতে হবে।

Lower Division Clerk – এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস  করতে হবে ।

Seal Bailiff – এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস  করতে হবে ।

Process Server – এই পথদির জন্য যে সকল প্রার্থীরা আবেদন জানাবেন তাদের অবশ্যই অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। 

Group-D (Peon/Night-Guard/Farash) –  এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। 


নিয়োগ প্রক্রিয়া :  

উল্লেখিত পদের জন্য লিখিত পরীক্ষা, কম্পিউটার দক্ষতা পরীক্ষা, ইন্টারভিউর উপর ভিত্তি করে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।


আবেদন মূল্য :

 যে সকল প্রার্থীরা এখানে আবেদন জানাতে চান তাদের সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। কোন পদের জন্য আবেদন মূল্য কত সেটা জানতে অবশ্যই সংস্থার বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখে নিন ।


আবেদন পদ্ধতি :

 অনলাইনের মাধ্যমে আবেদনকারীরা আবেদন জানাতে পারবেন। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। তারপর সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে এবং যে সমস্ত ডকুমেন্ট উল্লেখ করা থাকবে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে। নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।


আবেদনের শেষ তারিখ : ২৪-০৬-২০২৪


অফিশিয়াল ওয়েবসাইট:- bankura.dcourts.gov.in

 অফিশিয়াল বিজ্ঞপ্তি :- Download PDF 

Apply Online :- https://bankura.dcourts.gov.in/ 


  • Bong Edutech পোস্ট করা যাবতীয় তথ্য এবং চিত্র সবই কোন না কোন বিশেষ ওয়েবসাইট থেকে সংগ্রহ করে আপনাদের কাছে তুলে ধরা হয়। সেক্ষেত্রে তথ্যে সামান্য কিছু ভুল ত্রুটি হতেই পারে তার জন্য আমরা দায়ী নই।




অষ্টম শ্রেণী পাস করলেই বেতন পাবেন আঠার হাজার টাকা, চাকরির দারুন সুযোগ ।

এপ্রিল ০২, ২০২৪

অষ্টম শ্রেণী পাস করলেই বেতন পাবেন আঠার হাজার টাকা, চাকরির দারুন সুযোগ ।




কেন্দ্রীয় সরকারি অধীনস্থ সংস্থার পক্ষ থেকে অষ্টম শ্রেণী পাশে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পড়তে আমাদের প্রতিবেদনটিকে সম্পূর্ণ ফলো করুন।

মাধ্যমিক পাশে রাজ্যে আশা কর্মী পদে নিয়োগ চলছে - আবেদন করুন

ডিসেম্বর ১০, ২০২২

মাধ্যমিক পাশে রাজ্যে আশা কর্মী পদে নিয়োগ চলছে আবেদন করুন।

Asha Karmi Recruitment : বিরাট সুখবর রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য। রাজ্য সরকারের অধীনে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় চুক্তিভিত্তিতে পঞ্চায়েত এলাকার বিভিন্ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের রাজ্যে আশা কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি ইত্যাদি জানতে হলে নিজের প্রতিবেদনটি ভালো করে পড়ে নিন।

কোন কোন চাকরির ফর্ম ফিলাপ চলছে বর্তমানে জানুন বিস্তারিত তথ্য। WB Government Jobs News 2022

ডিসেম্বর ০৮, ২০২২

কোন কোন চাকরির ফর্ম ফিলাপ চলছে বর্তমানে জানুন বিস্তারিত তথ্য। WB Government Jobs News 2022


বর্তমানে কোন কোন চাকরির ফরম ফিলাপ চলছে সে বিষয়ে জানতে পারবেন WB government jobs recruitment 2022 - শূন্য পদ ও চাকরির যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানুন।

এই প্রতিবেদন থেকে আপনারা একসাথে পশ্চিমবঙ্গের অনেকগুলি সরকারি চাকরির খবর পেয়ে যাবেন।

প্রতিমাসে 20000 টাকা বেতনে রাজ্যের পিয়ন ক্লার্ক সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ

ডিসেম্বর ০৭, ২০২২

প্রতিমাসে কুড়ি হাজার টাকা বেতনে রাজ্যের পিয়ন ক্লার্ক সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ

Hindustan Shipyard Limited (HSL) Recruitment Notification 2022

সেপ্টেম্বর ২৮, ২০২২


হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডে প্রচুর কর্মী নিয়োগ-এখনই অনলাইনে আবেদন করুন



Hindustan Shipyard Limited (HSL)- এ বিভিন্ন পদে কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল- Senior Manager, Dy Manager, Manager, Project Officer, Dy Project Officer, Chief Project Consultant, Project Engineer, Consultant ইত্যাদি। পদ অনুযায়ী ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবেন। যেকোনো ভারতীয় নাগরিকই এই পদগুলির জন্য যোগ্য।


HSL Recruitment 2022 :- 
পদের নাম, শূন্য পদের সংখ্যা কয়টি, বয়সসীমা এবং অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য আজকের প্রতিবেদনটি দেখুন। 

Hindustan Shipyard Limited Recruitment 2022 :- 




বেতন :- পে লেবেল অনুযায়ী বেতন দেওয়া হবে। 

আবেদন করার পদ্ধতি :-
http://www.hslvizag.in লিঙ্কের মাধ্যমে অনলাইনে আবেদন করেন। অনলাইনে আবেদন করার সময় প্রার্থীদের মেইল আইডি এবং ফোন নম্বর থাকতে হবে; ছবির স্ক্যান কপি, স্বাক্ষর এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।



আবেদন ফ্রি :-
General ও OBC প্রার্থীদের 300/- টাকা আবেদন ফি দিতে হবে ।
SC/ST/PH প্রার্থীদের কোন প্রকার আবেদন ফ্রি লাগবে না ।



নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে চাকরি প্রার্থীরা অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশন মনোযোগ সহকারে পড়ুন।




অনলাইন আবেদনের শেষ তারিখ :- 20/10/2022








ECIL Recruitment Notification 2022

সেপ্টেম্বর ২৭, ২০২২

ইলে্ট্রনিক্স কর্পোরেশন অফ্ ইন্ডিয়া লিমিটেড (ECIL)-এ চাকরি, মোট শূন্যপদ 284টি - এখনই অনলাইনে আবেদন করুন

ভারত সরকারের অটোমেটিক এনার্জি ডিপার্টমেন্টের অধীনে ECIL - এ প্রচুর কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ট্রেনিং-এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হল Electrician, Electronic Mechanic, Filter, R&AC, MMV, Turner, Mechanist, MM Tool Maint, Carpenters, Copa, Diesel Mechanic, Plumber, SMW, Welder, and Painter ইত্যাদি।যে কোন ভারতীয় নাগরিকই এই পদের জন্য আবেদন করতে পারবেন।


পদের নাম, শূন্য পদের সংখ্যা কয়টি , বয়সসীমা এবং অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য আজকের প্রতিবেদনটি দেখুন।


পদের নাম :- Apprenticeship

 মোট শূন্যপদ :- 284 টি
(UR-143, EWS-15, OBC-77, SC- 43, ST-21)

বয়স সীমা :- আবেদনকারীর বয়স 31/10/2022 তারিখে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

 শিক্ষাগত যোগ্যতা :-
1. সংশ্লিষ্ট ট্রেডে IIT অথবা NCVT সার্টিফিকেট থাকতে হবে।



ট্রেনিং এর সময় সীমা :- 1 বছর


স্টাইপেন্ড :- মাসিক 7,700/- টাকা ও 8,050/- টাকা

আবেদন করার পদ্ধতি :-  
1.অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে।
2. প্রথমে Ministry of Skill Development and Enterprise (MSDE)-এর ওয়েবসাইট www.apprenticeship.gov.in - এ গিয়ে রেজিস্টার করতে হবে ।
3. এরপর ECIL এর ওয়েবসাইট www.ecil.co.in - এ গিয়ে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সহ অনলাইন এপ্লিকেশন সাবমিট করতে হবে।

নিয়োগ পদ্ধতি :-
ITI এর পাশ মার্ক এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।



অনলাইন আবেদনের শেষ তারিখ :- 10/10/2022




রাজ্যে প্রাইমারি টিচার নিয়োগের বিজ্ঞপ্তি

সেপ্টেম্বর ২৬, ২০২২


শীঘ্রই প্রাইমারি টেট (Primary Tet) পরীক্ষা হবে, জানালেন প্রাইমারি শিক্ষা পর্ষদের সভাপতি


সামনে দুর্গাপুজো আর দুর্গাপুজোর আগেই রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি স্পষ্টই জানিয়ে দিয়েছেন 2022এ নতুন করে টেট পরীক্ষা হবে এবং সমস্ত চাকরি প্রার্থীরাই প্রাইমারি টেট পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।


চাকরিপ্রার্থীদের আন্দোলন, নানান বিতর্ক ও বিভিন্ন আইনের জটিলতা কাটিয়ে অবশেষে পর্ষদের নতুন সভাপতি গৌতম পাল প্রেস কনফারেন্স করেন। এখানে তিনি জানিয়েছেন ২০২২ সালে মধ্যেই আবার প্রাইমারি টেট পরীক্ষা হবে এবং বছর বছর টেট পরীক্ষা নেওয়া পর্ষদের অন্যতম লক্ষ্য হবে। জানানো হয়েছে দুর্গা পুজোর পরে নতুন করে প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নিয়োগ প্রক্রিয়া শুরু করতে তিনি আইনি পরামর্শ নিচ্ছেন। খুব দ্রুতার সঙ্গে এবং স্বচ্ছতার সঙ্গে যোগ্যদেরকে শূন্য পদে নিয়োগ করা হবে । প্রয়োজন হলে তিনি এই বিষয়ে আইনিজীবীদের সঙ্গে কথা বলবেন ।
যারা ২০২২ সালে নতুন করে টেট পরীক্ষা দিতে যাচ্ছেন এবং যারা টেট পরীক্ষায় পাশ করে আছেন তাদের জন্য এটি একটি বিশাল বড় সুখবর। তবে ঠিক কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং কবে এই টেট পরীক্ষা নেওয়া হবে সে ব্যাপারে স্পষ্ট ধারণা দেওয়া হয়নি।


কবে হবে 2022 এর প্রাইমারি টেট 
বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার এক থেকে দু মাসের মধ্যেই প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হবে। আশা করা যাচ্ছে ডিসেম্বর মাসের 11 বা 18 এই দুটি তারিখ ডেটের যেকোনো একটিতে টেট পরীক্ষা নির্ধারিত হবে। পরীক্ষার দিনক্ষণ ঠিক করতে সরকারের সঙ্গে বৈঠক করবেন পর্ষদ সভাপতি। 


শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আলোচনা হবার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজ্যে মিড ডে মিল প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ

সেপ্টেম্বর ২০, ২০২২

রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর (DEO) পদে কর্মী নিয়োগ - এখনই অফলাইনে আবেদন করুন

পশ্চিমবঙ্গ সরকারের জয়পুর (মুর্শিদাবাদ) সাব- ডিভিশনাল অফিসে মিড-ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক বছরের চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম, শূন্য পদের সংখ্যা কয়টি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য আজকের প্রতিবেদনটি দেখুন।

পদের নাম :- DEO (Data Entry Operator)

মোট শূন্যপদ :- 01 টি 

শিক্ষাগত যোগ্যতা :-
1. যে কোন বিষয় নিয়ে স্নাতক বা গ্রাজুয়েশন পাশ করতে হবে।
2. কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে।

বেতন :- মাসিক বেতন 13,000/- টাকা

বয়সসীমা :- আবেদনকারীর বয়স 01/01/2022 তারিখে 21থেকে 40 বছরের মধ্যে হতে হবে। ST/SC প্রার্থীরা 5 এবং OBC প্রার্থীরা 3 বছরের বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি :- অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। মুর্শিদাবাদ জেলার অফিসিয়াল ওয়েবসাইট www.murshidabad.gov.in -এ গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ
নিচে উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে। যেকোনো ওয়ার্কিং ডে-তে সকাল 11 টা থেকে বিকেল 4 টের মধ্যে আবেদন পত্র জমা করতে পারবেন। আবেদন করার পূর্বে অফিশিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে নিন।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :- Data Entry Operator (DEO), Cooked Mid Day Meal Program for Dhuliyan Municipality under Jaipur Sub-Division, Murshidabad.

প্রয়োজনীয় ডকুমেন্টস :-
Self-attested সহ যে সমস্ত ডকুমেন্টগুলি সংযুক্ত করতে হবে সেগুলি হল-
1. ভোটার কার্ড/প্যান কার্ড/আধার কার্ড 
2. বয়সের প্রমাণপত্র 
3. সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট কম্পিউটার সার্টিফিকেট
4. কাস্ট সার্টিফিকেট 
5. পাসপোর্ট সাইজ ফটো
6. অভিজ্ঞতার সার্টিফিকেট

নিয়োগ পদ্ধতি :- কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ

নিয়োগের স্থান :- মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান মিউনিসিপালিটি

অফলাইন আবেদনের শেষ তারিখ :- 01/11/2022, 4 P.M.


রাজ্যে স্কুলে টিচিং ও গ্রুপ ডি কর্মী নিয়োগ ২০২২

সেপ্টেম্বর ২০, ২০২২

রাজ্যের বিদ্যালয়ে গ্রুপ ডি কর্মী নিয়োগ- এখনই অনলাইনে আবেদন করুন



জলপাইগুড়ি জেলার একলব্য মডেল রেসিডেনটিআই স্কুল (ইংলিশ মিডিয়াম) বিদ্যালয়ে গ্রুপ ডি এবং বিষয় ভিত্তিক শিক্ষক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জীবন-বিজ্ঞান, গণিত, রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা এবং অর্থনীতিবিদ্যা- এই পাঁচটি বিষয়ে গেস্ট লেকচারার নিয়োগ নিয়োগ করা হবে । যেকোনো ভারতীয় নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীরা তাদের আবেদনগুলি 22 শে সেপ্টেম্বর, 2022 এর আগে অনলাইনের মাধ্যমে জমা দিতে পারেন। 

রাজ্যের গেস্ট লেকচারার নিয়োগ :- পদের নাম, শিক্ষাগত যোগ্যতা , শূন্যপদ সংখ্যা কয়টি আছে, বেতন এবং অন্যান্য বিস্তারিত বিবরণের জন্য আজকের প্রতিবেদনটি দেখুন।

পদের নাম : (Group –D)
মোট শূন্যপদ : ৫ টি


বয়সসীমা :- আবেদনকারীর বয়স 01/01/2022 তারিখে 18 থেকে 38 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা :-
গ্রুপ ডি পদে নিয়োগ করার ক্ষেত্রে নির্দিষ্ট কোন শিক্ষাগত যোগ্যতার উল্লেখ অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়নি। 
কিন্তু ধারণা করা যায় নিম্নতম যোগ্যতা অষ্টম পাশ হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন ।
মেডিকেল ফিটনেস সার্টিফিকেট থাকতে হবে।
সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।



পদের নাম :- গেস্ট লেকচারাল (Life Sciences, Mathematics, Chemistry, Physics and Economics)

মোট শূন্যপদ :- পাঁচটি বিষয়ের জন্য একটি করে মোট শূন্য পদের সংখ্যা 5 টি


শিক্ষাগত যোগ্যতা :-
1. সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্যাজুয়েট বা স্নাতকোত্তর পাশ হতে হবে।
2.সঙ্গে অবশ্যই প্রার্থীর B.ED কমপ্লিট করা থাকতে হবে।

এছাড়াও কমপক্ষে দুবছরের শিক্ষকতা করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।

বেতন :- প্রতি মাসে 12,000/- টাকা

বয়স সীমা :- আবেদনকারীর বয়স 01/09/2022 তারিখে 40 বছরের উর্ধ্বে হওয়া যাবে না। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি :-
https://jalpaiguri.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন করার সময় আবেদনকারীর অবশ্যই বৈধ ইমেইল আইডি ও ফোন নাম্বার থাকতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট :-
যে সমস্ত ডকুমেন্ট গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-
1.পাসপোর্ট সাইজ ছবি 
2.স্বাক্ষর 
3. বয়সের প্রমাণপত্র 
4. সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশীট ও সার্টিফিকেট 
5. অভিজ্ঞতার সার্টিফিকেট।

নিয়োগ পদ্ধতি :- ইন্টারভিউ মাধ্যমে

নিয়োগের স্থান :- 
Eklabya Model Residentiai School (English Medium), Nagrakata, PO. Nagrakata, District-Jalpaigur


অনলাইন আবেদনের শেষ তারিখ :- 22/09/2022, 5 P.M.


Official Notification 

Calcutta University Job Notification 2022

সেপ্টেম্বর ১৪, ২০২২

রাজ্যের ক্যালকাটা ইউনিভার্সিটিতে প্রফেসর নিয়োগ, মোট শূন্য পদ 67 টি


রাজ্যের ইউনিভার্সিটিতে 67 টি শূন্য পদে কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর প্রভৃতি বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যেকোনো চাকরি প্রার্থী এই পদের জন্য যোগ্য।


শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য আজকের প্রতিবেদনটি দেখুন।


পদের নাম :-
প্রফেসর 
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর 

মোট শূন্যপদ :- 67 টি 

শিক্ষাগত যোগ্যতা :- 


প্রফেসর - এই পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে Ph.D থাকতে হবে এবং সঙ্গে UGC অন্তর্ভুক্ত হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ফিল্ডে দশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অ্যাসোসিয়েট প্রফেসর - এই পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে Ph.D থাকতে হবে এবং সঙ্গে UGC অন্তর্ভুক্ত হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ফিল্ডে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর :- এই পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে 50 শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর /Post Graduate করা থাকতে হবে এবং সঙ্গে UGC/CSIR -এর NET পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে।

বয়স সীমা :- আবেদনকারীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

বেতন :- মাসিক বেতন 57,700/ থেকে 1,82,400/- টাকা
 
আবেদন পদ্ধতি :-   
1. অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ।
2. প্রথমে অফিসিয়াল লিঙ্ক থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে ( লিঙ্ক নিচে দেওয়া হয়েছে)।
3. আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সহ নিচে উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে।
4. আবেদন পত্র জমা দেওয়ার পূর্বে অফিসিয়াল নোটিশটি ভালোভাবে পড়ে নিন।

অফলাইন আবেদনের শেষ তারিখ :- 11 অক্টোবর, 2022

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :- The Office of the Hon'ble Vice-chancellor, University of Calcutta, Darbhanga Building, 1st Floor, 87/1 College Street, Kolkata - 700073

আবেদন ফ্রি :-
550/-টাকা (General) 
250/- টাকা (OBC)। 
SC/ST এবং প্রতিবন্ধী প্রার্থীদের কোনোরকম আবেদন ফ্রি লাগবে না ।

নিয়োজিত ডিপার্টমেন্টগুলির নাম :- যে সমস্ত ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে সেগুলি হল-
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, পলিমার সায়েন্স এন্ড টেকনোলজি এবং অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টে ।



DRDO Recruitment Notification 2022

আগস্ট ২৭, ২০২২

DRDO - তে প্রচুর কর্মী নিয়োগ হবে, মাধ্যমিক পাশে আবেদন করুন




কেন্দ্রীয় সরকারের DRDO তে ১,৯০১ টি শূন্যপদে কর্মী নিয়োগ। গ্রুপ সি আর গ্রুপ বি পদে কর্মী নিয়োগ হবে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন।


DRDO তে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ :- 
দেখে নিন কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, সহ রইল আজকের এই প্রতিবেদনে।


পদের নাম :- টেকনিক্যাল - A 
পোস্ট কোড :- ০২০২-০২২১
মোট শূন্যপদ :- ৮২৬ টি
শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাসের সঙ্গে আইটিআই (ITI) সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে।
বয়স :- ১৮ থেকে ২৮ এর মধ্যে হতে হবে।
বেতন :- পে কমিশন ২ অনুযায়ী বেতন দেওয়া হবে।




পদের নাম :- সিরিয়াল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
পোস্ট কোড :- ০১০১-০১২৩
মোট শূন্যপদ :- ১০৭৫ টি
শিক্ষাগত যোগ্যতা :- স্নাতক পাস হতে হবে যে কোন শিক্ষিত পাওয়া বিশ্ববিদ্যালয় থেকে ।( B.SC - BOTANY/AGRICULTURE/CHEMISTRY/COMPUTER SCIENCE) OR B.TECH/ DIPLOMA  ON CIVIL OR ELECTRICAL & ELECTRONICS ENGINEERING .

বেতন :- পে কমিশন ৬ অনুযায়ী বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি :-
  • অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • নিচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।
  • প্রার্থীদের বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে।

আবেদন মূল্য :- 
UNRESERVED ও OBC দের ১০০ টাকা আবেদন মূল্য দিতে হবে।
SC ST PWD দের কোনো আবেদন মূল্য লাগবে না।

নিয়োগ পদ্ধতি :- 
লিখিত পরীক্ষা ও ট্রেড টেস্টের মাধ্যমে নিয়োগ হবে।

নিয়োগ স্থান :- গোটা দেশের মধ্যে পোস্টিং হবে।


আবেদন শুরু : ৩ সেপ্টেম্বর ২০২২
আবেদন শেষ তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২২ 












রাজ্যে আশা কর্মী পদে কর্মী নিয়োগ - মাধ্যমিক পাশে আবেদন করুন

আগস্ট ১৩, ২০২২



রাজ্যে আশা কর্মী পদে কর্মী নিয়োগ - ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে



রাজ্যে মহিলা চাকরি প্রার্থীদের জন্য সুখবর। বিভিন্ন সাব ডিভিশনে আশা কো-অর্ডিনেটর নিয়োগ হবে। দেখে নিন কিভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি দেওয়া থাকলেও আজকের প্রতিবেদনে।



Asha Karmi  Recruitment Notification ২০২২



পদের নাম ও মোট শূন্য পদ :-
আশা কর্মী শূন্যপদ ২৭ টি



শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন।


বয়স:- ৪০ বছরের মধ্যে হতে হবে ০১/০১/২০২২ অনুযায়ী।


নিয়োগ পদ্ধতি :- মাধ্যমিক পরীক্ষার নম্বরের ভিত্তি করে ও ইন্টারভিউয়ের মাধ্যমে 


আবেদন পদ্ধতি :- 
নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নেবেন। আবেদনপত্র প্রিন্ট করার পর সঠিক তথ্য দিয়ে আবেদন পত্রটি ফিলাপ করবেন।
খামের উপর লিখবেন ( Application For The Post of  Asha __ Village Under ____ Health Sub Centre __________ )


আবেদনপত্র পাঠানোর ঠিকানা :- 
To, The Development Officer , __ Development Block , at B.D.O office , At P.O ___ , P.S ____ , Dist - Purulia , WB , Pin - __


আবেদনের শেষ তারিখ- 
আবেদনপত্র করার শেষ তারিখ ৭ সেপ্টেম্বর ২০২২ তারিখ বিকাল ৩ টার মধ্যে। 






রামকৃষ্ণ মিশনে ক্লার্ক পদে কর্মী নিয়োগ ২০২২ - অফলাইনে আবেদন করুন

আগস্ট ১২, ২০২২

রাজ্যের স্কুলে পিয়ন ও ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো


নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টারে ক্লার্কও পিয়ন নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবে।দেখে নিন শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, বয়সসীমা আজকের এই প্রতিবেদনে।




West Bengal Clerk Recruitment 2022 :-


পদের নাম ও মোট শূন্যপদ :-
Clerk মোট শূন্যপদ ১ টি

শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন সঙ্গে কম্পিউটারে উপর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স :- ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতন :- পে কমিশন ৬ অনুযায়ী বেতন দেওয়া হবে।


পদের নাম ও মোট শূন্যপদ :-
Peon মোট শূন্যপদ ১ টি

শিক্ষাগত যোগ্যতা :- অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন ।

বয়স :- ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতন :- পে কমিশন ১ অনুযায়ী বেতন দেওয়া হবে।




পদের নাম ও মোট শূন্যপদ :-
Workshop Instructor মোট শূন্যপদ ৭ টি

শিক্ষাগত যোগ্যতা :- ITI Trade সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে ।

বয়স :- ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতন :- পে কমিশন ৮ অনুযায়ী বেতন দেওয়া হবে।



আবেদন পদ্ধতি :-
  • অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করুন।
  • আবেদন করার আগে অফিসিয়াল নোটিশটি ভালো করে পড়ে নেবেন।
  • আবেদন পত্রটি স্পিড পোস্টের মাধ্যমে জমা করতে হবে।

আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা : Secretary , Ramkrishna Mission Industrial Training Centre ( Govt. Sponsored) , Narendrapur ,P.O - Narendrapur . Kolkata -103 , W.B .



আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ :- ১১ সেপ্টেম্বর ২০২২ 




Vizag Steel Plant Recruitment Notification 2022

আগস্ট ০৬, ২০২২


রাষ্ট্রীয় স্টিল প্লান্টে এপেন্ডিস পদে কর্মী নিয়োগ 2022





দেশে চাকরি প্রার্থীদের জন্য আবার সুখবর। কেন্দ্রীয় সরকারের স্টিল কারখানায় প্রশিক্ষণের মাধ্যমে কর্মী নিয়োগ হবে। পশ্চিমবঙ্গের যে কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। দেখে নিন কোন কোন পদে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি বিস্তারিত আজকের প্রতিবেদনে ।


রাষ্ট্রীয় স্টিল প্লান্টে কর্মী নিয়োগ 2022 :-



পদের নাম :- ট্রেড অ্যাপেরেন্টিস



মোট শূন্যপদ :- ৩১৯ টি


শিক্ষাগত যোগ্যতা :- ITI ও NCVT সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে।



বয়স :- ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।


ট্রেনিং পিরিয়ড : ১ বছর


Stipend : ৭৭০০/- থেকে ৮০৫০/- টাকা 


আবেদনে পদ্ধতি :- অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া আছে।


আবেদন মূল্য :- 
  • General / OBC / EWS - ২০০ টাকা
  • SC / ST - ১০০ টাকা 


নিয়োগ পদ্ধতি :-
প্রার্থীদের কম্পিউটার বেসড টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।




LAST DATE OF APPLICATION - 18 AUGUST 2022






ভারতীয় ডাক বিভাগের কর্মী নিয়োগ ২০২২

জুলাই ২২, ২০২২


ভারতীয় ডাক বিভাগে নতুন করে কর্মী নিয়োগ, মোট শূন্যপদ এক লক্ষ 


রাজ্যের সকল চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ডাক বিভাগে প্রায় এক লক্ষরও বেশি কর্মী নিয়োগ হতে চলেছে। মাধ্যমিক উচ্চমাধ্যমিক ও স্নাতক পাসে প্রার্থীরা আবেদন করতে পারবেন। কম্পিউটারের উপর যোগ্যতা থাকলেও আবেদন করতে পারেন। গোটা দেশের আবেদন প্রক্রিয়া চলবে।










কি কি পদে কর্মী নিয়োগ হবে ??

পোস্ট ম্যান
মাল্টি টাস্কিং স্টাফ
মেইল গার্ড
পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ও আরো অন্যান্য পদে নিয়োগ হবে।




শূন্যপদ ?
১ লক্ষ্য+


কিভাবে আবেদন করবেন ?

ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।


কবে থেকে আবেদন শুরু হবে ?

আগস্ট মাসের মধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।


আবেদন প্রক্রিয়া শুরু হলে Bong Edutech এর পাতায় সবার আগে জানিয়ে দেওয়া হবে ।

সরকারী স্কুলে অষ্টম শ্রেনী পাশ যোগ্যতায় Group D পদে চাকরি | West Bengal Group D Recruitment Notification in Govt School

জুলাই ০৫, ২০২২

সরকারী স্কুলে অষ্টম শ্রেনী পাশ যোগ্যতায় Group D পদে চাকরি | West Bengal Group D Recruitment Notification in Govt School

রাজ্যে স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগ আবেদন করা যাবে অষ্টম শ্রেণি যোগ্যতায় । পশ্চিমবঙ্গের রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য আরো একবার সুখবর রাজ্য একটি স্কুলে নতুন করে শিক্ষক ও গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হচ্ছে এবং তার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে এইট পাস করলেই আবেদন করা যাবে এবং এছাড়াও অন্যান্য যোগ্যতায় অন্যান্য পদে আবেদন করতে পারবেন আপনারা আবেদন পদ্ধতি কি আছে অন্যান্য শর্তাবলী কি বলা হয়েছে? শিক্ষাগত যোগ্যতা সহ বাকি সমস্ত কিছু বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে নিন।


পদের নাম ও শিক্ষাগত যোগ্যতার বিবরণঃ 

পদের নাম : গ্রুপ ডি পিয়ন Group D Peon

উপরে দেওয়া পদের জন্য আবেদন করতে প্রার্থীদের অষ্টম শ্রেণী অর্থাৎ এইট পাশ হলেই আবেদন করতে পারবে আবেদনকারীরা। 


পদের নাম: Assistant Teacher For mathematics Class IX and X (OBC- B)

উপরোক্ত পদের জন্য প্রার্থী কেস যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সায়েন্স নিয়ে গ্রাজুয়েশন পাস করতে হবে সঙ্গে বিএড করা থাকতে হবে ।


পদের নাম : Assistant Teacher For pure Science for  upper Primary (SC)

উপরোক্ত পদের জন্য প্রার্থীকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাইন্স নিয়ে গ্রাজুয়েশন পাশ করা থাকতে হবে সাথে বিএড করা থাকতে হবে এবং টেট সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন।


পদের নাম : Assistant Teacher For Sanskrit for  upper Primary (SC)

এই পদের ক্ষেত্রে যে কোন শাখায় গ্রাজুয়েশন পাশ থাকতে হবে এবং বিএড করা থাকতে হবে সাথে টেট সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন।

বয়সসীমা ঃ

উপরের সমস্ত পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২২তারিখ অনুযায়ী । তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসিমায় ছাড় পেয়ে যাবেন। 

আবেদন প্রক্রিয়া

ইচুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নিচে লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে গিয়ে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং আবেদন করতে পারবেন আবেদনের জন্য একটি সঠিক ইমেইল আইডি ও ফোন নম্বর থাকতে হবে তবে পিয়ন ও অ্যাসিস্ট্যান্ট টিচার পদের ক্ষেত্রে দুটো ভিন্ন ভিন্ন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 


 কি ডকুমেন্টস লাগবে?

  1. সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট 
  2. দু কপি পাসপোর্ট সাইজ ছবি
  3. আধার কার্ড বা ভোটার কার্ড
  4. বয়সের প্রমাণপত্র এক্সপেরিয়েন্স সার্টিফিকেট
  5. জাতিগত শংসাপত্র 
  6. বিএসসি বিএড ও টেট সার্টিফিকেট ( পিয়ন পদের ক্ষেত্রে এটি লাগবেনা )


প্রার্থী বাছাই প্রক্রিয়া

লিখিত পরীক্ষাও ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে তবে পিওর পদে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে না এমনটাই বলা হয়েছে।

আবেদনের জন্য লাস্ট ডেট :

আবেদনের জন্য প্রার্থীরা ১৫ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত সময় পাবেন ।


অফিসিয়াল নোটিফিকেশন Download করুন 

পিয়ন পদের জন্য - Click Here

অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য - Click Here

অন্যান চাকরীর খবর - দেখুন 



INDIAN POST OFFICE GROUP-C RECRUITMENT

জুন ৩০, ২০২২


মাধ্যমিক পাশে ইন্ডিয়া পোস্ট অফিসে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি 2022|মাসিক বেতন 19,900/- টাকা|মোট শূন্যপদ 10 টি -এখনই অফলাইনে আবেদন করুন 

 

আজ আমরা ইন্ডিয়া পোস্ট অফিস গ্রুপ সি কর্মী নিয়োগ 2022 - এর বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি।

 





ইন্ডিয়া পোষ্ট অফিসে  স্টাফ ড্রাইভার নিয়োগ 2022: - ভারতীয় ডাক বিভাগের তরফে স্টাফ ড্রাইভার পদের নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি  প্রকাশিত হয়েছে। আবেদনপত্র রেজিষ্টার পোস্ট/স্পিড পোস্ট/ কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। অন্য ট্রান্সমিশনের মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না।

আপনি যদি নূন্যতম মাধ্যমিক পাশ করে থাকেন তাহলেই পোষ্ট অফিসের এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।ইতিমধ্যে এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যোগ্য প্রার্থীরা তাদের আবেদনপত্র সরাসরি 11 জুলাই, 2022 তারিখে অফলাইন মোডের মাধ্যমে জমা দিতে পারবেন।

ইন্ডিয়া পোস্ট অফিসে ভ্যাকেন্সি 2022: - যে কোন ভারতীয় নাগরিক আবেদন করতে পারবে অর্থাৎ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারবেন।

 

 

স্টাফ কার ড্রাইভার পদের জন্য ইন্ডিয়া পোস্ট অফিসে রিক্রুটমেন্ট 2022: - পদের নাম, শিক্ষাগত যোগ্যতা , শূন্যপদ সংখ্যা কয়টি আছে, বেতন এবং অন্যান্য বিস্তারিত বিবরণের জন্য আজকের প্রতিবেদনটি দেখুন।



পদের নাম:-স্টাফ কার ড্রাইভ



মোট শূন্যপদ: -10টি

বয়স সীমা: - আবেদনকারীর সর্বোচ্চ বয়স 01/01/2022 তারিখে 56 বছরের বেশি হবে না। সরকারী নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকবে।

 

বেতন:- প্রতি মাসে  19,900/- থেকে 63,200/- টাকা বেতন দেওয়া হবে  

 

 

আবেদনের শুরুর তারিখ:- 10/06/2022

আবেদনের শেষ তারিখ:- 11/07/2022

 

শিক্ষাগত যোগ্যতা: -

 

1. উক্ত পদটিতে আবেদনের জন্য অন্তত মাধ্যমিক পাশ করতে হবে।

2. হালকা এবং ভারী মোটর গাড়ির জন্য একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

3. মোটর মেকানিজমের জ্ঞান থাকতে হবে।

4. হালকা এবং ভারী মোটর গাড়ি চালানোর ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

আবেদন ফি: - পদগুলির জন্য কোন আবেদন ফি লাগবে না।

 

কাজের অভিজ্ঞতা: - হালকা এবং ভারী মোটর গাড়ি চালানোর ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

 

আবেদন পদ্ধতি: -

1. অফলাইনে আবেদন করুন।

2. অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করুন এবং প্রিন্ট করুন। (লিঙ্ক নিচে দেওয়া হয়েছে)

3.তারপর আবেদন ফরম্যাট ডাউনলোড করুন এবং কোনো ভুল ছাড়াই যথাযথ বিবরণ সহ ফর্মটি পূরণ করুন।

4. উল্লিখিত সমস্ত ডকুমেন্ট সহ রেজিষ্টার পোস্ট/স্পিড পোস্ট/ কুরিয়ার মাধ্যমে নিদিষ্ট ঠিকানায় জমা দিন।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :-

আবেদনকারীকে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ নীচের উল্লেখিত ঠিকানায় তাদের আবেদন পাঠাতে হবে-

Office of the Chief Medical Officer of Health (DMPU Section Room No. 7), New Administrative Building, Old Out Door Campus, PO- Suri, District- Birbhum, Pin-731101, West Bengal

 

প্রয়োজনীয় ডকুমেন্ট: - Self-Attested  সহ নিম্নলিখিত ডকুমেন্টগুলি জমা দিতে হবে:

1. বয়সের সার্টিফিকেট

2. সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট

3. ড্রাইভিং অভিজ্ঞতার সার্টিফিকেট

4. কাস্ট সার্টিফিকেট

5. ড্রাইভিং লাইসেন্স

6. সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি

 

নিয়োগ প্রক্রিয়া: - প্রার্থীকে লিখিত পরীক্ষা এবং ড্রাইভিং টেস্টের ভিত্তিতে নির্বাচন করা হবে।

 

 

অফলাইন আবেদনের শেষ তারিখ:- 11/07/2022



OFFICIAL NOTICE 

APPLICATION FORM


Telegram Link

WhatsApp Group Link

Blogger দ্বারা পরিচালিত.