Results for ioclrecruitment

Indian Oil Corporation Limited Job Vacancy 2022

সেপ্টেম্বর ১৫, ২০২২


ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে নন- এক্সিকিউটিভ পদে কর্মী  নিয়োগ


ভারত সরকারের অধীনে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে নন- এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের পুরুষ ও মহিলা উভয় চাকরি প্রার্থী এই পদের জন্য যোগ্য। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে 10 অক্টোবর, 2022 বা তার  আগে আবেদন পত্র জমা করতে পারবেন।



পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য আজকের প্রতিবেদনটি দেখুন।


পদের নাম :-

ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল)


শিক্ষাগত যোগ্যতা :-

 55 শতাংশ নম্বর সহ  Mechanical Engineering/Automobile Engineering এর মধ্যে যেকোনো একটি বিষয়ে তিন বছরের ডিপ্লোমা  থাকতে হবে ।


সংরক্ষিত প্রার্থীদের শুধুমাত্র পাশ নম্বর থাকলেই আবেদন করতে পারবেন।


পদের নাম :- ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিক্যাল)

শিক্ষাগত যোগ্যতা :- 55 শতাংশ নম্বর সহ  Electrical Engineering/Electrical & Electronics Engineering এর মধ্যে যেকোনো একটি বিষয়ে তিন বছরের ডিপ্লোমা  থাকতে হবে ।


সংরক্ষিত প্রার্থীদের শুধুমাত্র পাশ নম্বর থাকলেই আবেদন করতে পারবেন।



পদের নাম :- ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (T & I)

শিক্ষাগত যোগ্যতা :- 55 শতাংশ নম্বর সহ Electronics & Communication Engineering/Electronics & Telecommunication Engineering/Electronics & Radio Communication Engineering/Instrumentation & Control Engineering/Instrumentation & Process Control Engineering/Electronics Engineerin এর মধ্যে যেকোনো একটি বিষয়ে তিন বছরের ডিপ্লোমা  থাকতে হবে ।


সংরক্ষিত প্রার্থীদের শুধুমাত্র পাশ নম্বর থাকলেই আবেদন করতে পারবেন।



পদের নাম :- ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (অপারেশন)

শিক্ষাগত যোগ্যতা :- 55 শতাংশ নম্বর সহ  Chemical Engineering/Mechanical Engineering/Automobile Engineering/Electrical Engineering/Electrical & Electronics Engineering  Electronics & Communication Engineering/Electronics & Telecommunication Engineering/Electronics & Radio Communication Engineering/Instrumentation & Control Engineering/Instrumentation & Process Control Engineering/Electronics Engineering এর মধ্যে যেকোনো একটি বিষয়ে তিন বছরের ডিপ্লোমা  থাকতে হবে।


সংরক্ষিত প্রার্থীদের শুধুমাত্র পাশ নম্বর থাকলেই আবেদন করতে পারবেন।



পদের নাম :- ইঞ্জিনিয়ারিং অ্যাটেনডেন্ট- l

শিক্ষাগত যোগ্যতা :-  মাধ্যমিক পাশ এবং যেকোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান বা বোর্ড থেকে ITI কোর্স করে থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের অবশ্যই SCVT/NCVT অনুমোদিত Trade Certificate/National Trade Certificate থাকতে হবে।



বয়স সীমা :- 

12/09/2022 তারিখে আবেদনকারীর বয়স 18 থেকে 26 বছরের মধ্যে হতে হবে। 

SC/ST প্রার্থীরা 5 বছর এবং ও OBC প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবেন।


বেতন :- 

23,000/- টাকা থেকে 78,000/-টাকা (টেকনিক্যাল অ্যাটেনডেন্ট -I পদের জন্য)

25,000/- টাকা থেকে 1,05,000/-টাকা(অন্যান্য  পদের জন্য)


আবেদন পদ্ধতি :- 

1. অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে (লিঙ্ক নিচে দেওয়া হয়েছে)।

2. আবেদনের সময় বৈধ ইমেল আইডি এবং ফোন নম্বর থাকতে হবে।

3. সাম্প্রতিক পাসপোর্ট সাইজ কালার ছবি (20-50 kb) এবং কালো পেন দিয়ে স্বাক্ষর (10-30 kb) করা স্ক্যান কপি আপলোড করতে হবে।

4. এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে।

5. আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশটি ভালোভাবে পড়ে নিন।


আবেদন ফ্রি :- 

জেনারেল, OBC এবং EWS প্রার্থীদের আবেদন ফ্রি বাবদ 100/- টাকা দিতে হবে।

 SC/ST/PwBD প্রার্থীদের কোনো প্রকার আবেদন ফ্রি লাগবে না।



অনলাইন পেমেন্টের শেষ তারিখ :- 10/10/2022 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন ফ্রি পেমেন্ট করতে হবে।


অনলাইনে আবেদের শেষ তারিখ :- 10/10/2022


নিয়োগ পদ্ধতি :-  লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট/ প্রফিসিয়েন্সি এবং ফিজিক্যাল টেস্টের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।


লিখিত পরীক্ষা :-

তারিখ : 06/11/2022

মোট নম্বর : 100

প্রশ্নের মান : 1

প্রশ্নের ধরন : MCQ

পরীক্ষার সময় : 90 মিনিট 120 মিনিট (PwBD প্রার্থীদের জন্য)


ভুল উত্তরে কোনরকম নেগেটিভ মার্ক নেই। পরীক্ষার দিন সকল প্রার্থীকে  অবশ্যই আইডি প্রুফ  আনতে হবে। 



Official Notification

Apply Link

Indian Oil Apprentices Recruitment 2022 | বিনামুলে ট্রেনিং ও চাকরি সাথে প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে

অক্টোবর ১৪, ২০২১


রাজ্যে ইন্ডিয়ান অয়েল এর মাধ্যমে প্রচুর এ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হবে এবং প্রতি মাসে একটি স্টাইপেন দেওয়া হবে 


পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে এই এ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে । পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান আমাদের মাধ্যমে এই প্রশিক্ষণ দেয়া হবে তাও সম্পূর্ণ বিনামূল্যে । এবং ট্রেনিং চলাকালীন প্রতিমাসে স্টাইপেন পাবেন স্টুডেন্টরা । ভারত সরকার অনুমোদিত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এর পাইপ লাইন বিভাগে এই এ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে এমনটাই বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে । বিভিন্ন রাজ্যের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গীয় শূন্য পদ আছে এবং পশ্চিমবঙ্গে কোন কোন ট্রেনে নিয়োগ করা হবে কত শূন্য পদ আছে কোন যোগ্যতা থাকলে ছাত্র-ছাত্রীরা এখানে আবেদন করতে পারবেন সমস্তকিছু নিচে আলোচনা করা হলো ।


নিচে বিভিন্ন ট্রেড অনুযায়ী শূন্য পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতার বিবরণ দেওয়া হলো 


1) পদের নাম - ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর 

 শূন্য পদের বিবরণ  - 2 টি

শিক্ষাগত যোগ্যতা - কমপক্ষে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে 


2) পদের নাম - HR হিউম্যান রিসোর্স

মোট শূন্যপদ - 2 টি

শিক্ষাগত যোগ্যতা - যেকোনো সরকারি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাস হতে হবে ( যে কোন শাখায় )


3) পদের নাম - ডাটা এন্ট্রি অপারেটর

মোট শূন্যপদ - 3 টি

শিক্ষাগত যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাস


4) পদের নাম - মেকানিক্যাল

মোট শূন্যপদ - 12 টি

শিক্ষাগত যোগ্যতা - মেকানিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা করা থাকতে হবে। 


5) পদের নাম - ইলেকট্রিক্যাল

মোট শূন্যপদ - 12 টি

শিক্ষাগত যোগ্যতা - ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা করা থাকতে হবে 


6) পদের নাম - একাউন্টস এন্ড ফাইন্যান্স

মোট শূন্য পদ - 8 টি

শিক্ষাগত যোগ্যতা- যে কোন বিশ্ববিদ্যালয় থেকে কমার্স নিয়ে গ্রাজুয়েশন পাশ করতে হবে ।


7) পদের নাম - T & I

মোট শূন্যপদ - 12 টি

শিক্ষাগত যোগ্যতা - সরকার অনুমোদিত যেকোনো প্রতিষ্ঠান থেকে তিন বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাশ করতে হবে ।


বয়স সীমা - আবেদনকারীর বয়স 18 থেকে 24 বছরের মধ্যে হতে হবে তবে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের উর্ধ্বসীমা ছাড় পেয়ে যাবেন এবং 1/10/2021 তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে। 


প্রশিক্ষণের সময় সীমা - এক্ষেত্রে ডাটা এন্ট্রি অপারেটর এবং ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর এক্ষেত্রে প্রশিক্ষণের সময়কালে রাখা হয়েছে এক বছর তিন মাস অর্থাৎ 15 মাসের এবং বাকি ক্ষেত্রে প্রশিক্ষণ  1 বছর করে দেয়া হবে ।


কোথায় প্রশিক্ষণ দেওয়া হবে - প্রতিটি রাজ্য অনুযায়ী এটি আলাদা তবে পশ্চিমবঙ্গে মৌরিগ্রাম ও কলকাতাতে প্রশিক্ষণ করানো হবে। 


এখানে আবেদন কিভাবে করবেন ?

যে সমস্ত প্রার্থীরা আগ্রহী এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নিচে দেওয়া লিঙ্ক অথবা IOCL ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। 


আবেদনের শেষ তারিখ - ২৫/১০/২০২১


গুরুত্বপূর্ণ কিছু লিংক 👇

গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক

Official Notice

Download Now

Official Website

Visit Now

Join Telegram

Join Now

Apply Now

Blogger দ্বারা পরিচালিত.